লক্ষীপুরে মো. শাওন (১৪) নামে অপহৃত এক কিশোরকে উদ্ধার করেছে পুলিশ।

জেলার সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের সোবাহানপুর গ্রাম থেকে সোমবার রাত ১০টার দিকে তাকে উদ্ধার করা হয়।

শাওন-অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে কামরুন বেগম (৪৮) ও দেলোয়ার হোসেন নামে দুই জনকে আটক করেছে পুলিশ।

আটক দুই জনের বাড়ি দত্তপাড়া ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে। আর অপহৃত শাওন উপজেলার বশিকপুর গ্রামের শাহজাহান মিয়ার পুত্র।

দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (এসআই) মো. জামাল হোসেন জানান, ৩ জানুয়ারী শাওনকে অপহরণ করা হয়। পরে পরিবারের কাছ থেকে আড়াই লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। বিষয়টি পরিবারের পক্ষ থেকে পুলিশকে জানানো হলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ শাওনকে উদ্ধার করে।

জেডআই