যশোরের বেনাপোল সীমান্তে ভারত থেকে অবৈধ অনুপ্রবেশের সময় এক নাইজেরিয়ান নাগরিক’কে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তার নাম স্টিভিন ওসাটো।

আজ (মঙ্গলবার) দুপুরে বেনাপোল সীমান্তের গাতিপাড়ার তেরঘর এলাকা থেকে তাকে আটক করে বিজিবি সদস্যরা।

এই সময় আটক নাইজেরিয়ান নাগরিককের কাছ থেকে একটি নাইজেরিয়ান পাসপোর্ট (অ০৮১৪৬৮৭২) উদ্ধার করা হয়। যাতে দেখা যায় সে নাইজেরিয়া থেকে ভারতে ব্যবসায়ীক ভিসা লাগিয়ে গত ১২ ডিসেম্বর নয়া দিল্লীতে আসে। বাংলাদেশী ভিসা না থাকায় সে অবৈধ ভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে বলে ধারনা করা হচ্ছে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সীমান্তের গাতিপাড়া, তেরঘর এলাকা দিয়ে ভারত থেকে অবৈধ ভাবে মানবপাচার হচ্ছে। এমন সংবাদে তেরঘর  এলাকায় অভিযান চালিয়ে এক নাইজেরিয়ান নাগরিক’কে আটক করা হয়।

২১ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল তারিকুল হাকিম বলেন, “অবৈধ অনুপ্রবেশের সময় বেনাপোল সীমান্তে এক নাইজেরিয়ান নাগরিককে আটক করা হয়েছে। এবং পরে তাকে বেনাপোল পোর্ট থানায় সোর্পাদ করা হয়েছে।

নাছির/এমবি