হেফাজতে ইসলামের শীর্ষ নেতা থেকে শুরু করে মধ্যসারিরসহ একের পর এক নেতা গ্রেফতার হচ্ছেন।এবার গ্রেফতার হয়েছেন সংগঠনটির ঢাকা মহানগরের সহ-দপ্তর সম্পাদক ইহতেশামুল হক সাথী। তিনি ইসলামী ছাত্র সমাজের সাধারণ সম্পাদকেরও দায়িত্বে রয়েছেন।
বৃহস্পতিবার বিকালে পুরান ঢাকার বংশাল এলাকা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।
ডিবির যুগ্ম কমিশনার মাহবুব আলম এ তথ্য জানিয়েছেন।
ডিবির এই কর্মকর্তা জানান, গ্রেফতার ইহতেশামুল হক ২০১৩ সালে শাপলা চত্বর এলাকায় নাশকতার সঙ্গে জড়িত ছিলেন।সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরকে ঘিরে চালানো নাশকতার সঙ্গেও এই হেফাজত নেতার সংশ্লিষ্টতা পাওয়া গেছে। শুক্রবার তাকে আদালতে পাঠিয়ে রিমান্ডের আবেদন করা হবে।
এমআর





