ঘুষ গ্রহণকালে নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে হাতেনাতে ধরা খেয়ে ৩ মাসের কারাদণ্ডাদেশ পেলেন বিআরটিএ এর খুলনা স্প্রিড ম্যাকানিক মো. মাসুদ রানা (৩৫)।
বৃহস্পতিবার খুলনার বাদামতলাস্থ বিআরটিএ অফিসে এ ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, খুলনার সোনাডাঙ্গাস্থ আব্দুস সামাদের পুত্র ও বিআরটিএ অফিসের স্প্রিড ম্যাকানিক মাসুদ রানা গাড়ি ছাড়াই মোটরকার ফিটনেস দেয়ার জন্য ১ হাজার টাকা ঘুষ নিচ্ছিলেন।
এ সময় ওই স্থানে থাকা ফুলতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লুলু বিলকিস বানু তাকে হাতেনাতে ধরে ফেলেন।
তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাসুদ রানাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেয়া হয়।
বিভিন্ন সময় দুর্নীতি ও জালিয়াতির অভিযোগে গত ৩/০২/২০১১ তারিখে মাসুদকে চাকুরি থেকে বরখাস্ত করা হয়। পরে উচ্চ আদালতের মাধ্যমে কর্মে যোগদান করলেও ফের ঘুষ, দুর্নীতি ও জালিয়াতি শুরু করেন তিনি।
খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির বলেন, ‘দণ্ডাদেশপ্রাপ্ত মাসুদ খানজাহান আলী থানায় চারটি মামলার চার্জশিটভুক্ত আসামি।’
ঢাকা, ২৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর





