শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারতে সরকারী ছুটি থাকায় আজ বুধবার সকাল থেকে বেনাপোল বন্দর দিয়ে ৫ দিনের জন্য দু ’দেশের মধ্যে আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ হয়ে গেছে।
আগামী সোমবার সকাল থেকে দু’দেশের মধ্যে পুনরায় আমদানি-রপ্তানি চালু হবে।
ভারতের ওপারে পেট্রাপোল বন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আমাদের সরকারী ছুটি থাকায় আজ বুধবার ২৭ সেপ্টম্বর সকাল থেকে ভারত ও বাংলাদেশের মধ্যে আগামী ১ লা অক্টোবর পর্যন্ত আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে।
সোমবার থেকে থেকে পুনরায় আমদানি-রপ্তানি শুরু হবে। তবে বেনাপোল কাষ্টম হাউস ও বন্দরে সব ধরনের কাজকর্ম স্বাভাবিক রয়েছে।
আমদানি রফতানি বাণিজ্য বন্ধ থ্কালেও দুই দেশের মধ্যে পাসপোর্ট যাত্রী চলাচল স্বাভাবিক রয়েছে।
নাসির/জেড





