ঘন কুয়াশার কারণে দু'দফায় প্রায় ৭ ঘণ্টা বন্ধ থাকার পর রাজবাড়ীর গোয়ালন্দে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল শুরু হয়েছে।

এর আগে বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ১০টা থেকে রাত ১২টা পর্যন্ত ও রাত ১টা থেকে শুক্রবার সকাল সাড়ে ৬টা পর্যন্ত এ রুটে নৌযান চলাচল বন্ধ ছিল। এসময় যাত্রী ও যানবাহন নিয়ে খানজাহান আলী ফেরিটি মাঝ পদ্মায় আটকা পড়ে।

এদিকে দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া ঘাটে নদীপারের অপেক্ষায় আটকা পড়ে বাস, মাইক্রোবাস, ট্রাকসহ কয়েকশ' যানবাহন।

এআর