সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন জাতীয় সংসদের হুইপ ও জয়পুহাট-২ আসনের সংসদ সদস্য আবু সাঈদ আল মাহমুদ স্বপন।

আজ (০৬ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার দুপুরে রাজশাহী থেকে জয়পুরহাট ফেরার পথে নওগাঁর মান্দা উপজেলার ফেরিঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন সড়ক দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।  

ওসি জানান, হুইপ স্বপনকে উদ্ধার করে মান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।

এমবি