ছাগলনাইয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুহরীগঞ্জে শর্ট গানের ৭ রাউন্ড কার্তুজসহ ২ জনকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন, মোহাম্মদ জিয়াউল হক জিয়া (৩৫) ও বেলাল হোসেন (৩০)। শনিবার রাত সাড়ে ৯টার দিকে তাদের আটক করা হয়।
ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোয়াজ্জেম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, আটক জিয়া লক্ষীপুর জেলার হাগুরিয়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম কামাল উদ্দিন। আর বেলাল একই জেলার রাজাপুরের বাসিন্দা। তার বাবার নাম কালু মিয়া।
গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুহুরীগঞ্জ এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় সন্দেহজনক দুই জনকে ধাওয়া করে পুলিশ। পরে তাদের কাছ থেকে শর্ট গানের ৭ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
ঢাকা, ১৪ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেইউ





