স্কুলছাত্রীকে উত্যক্ত করার দায়ে তিন যুবককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকালে কুষ্টিয়ার মিরপুর বাসস্ট্যান্ডে ধলসা মাদরাসায় এ ঘটনা ঘটে।
দণ্ডপ্রাপ্তরা হলো- সদর উপজেলার বড় আইলচারা গ্রামের ধনী জোয়ার্দ্দারের ছেলে কাজিরুল জোয়ার্দ্দার কাজল (৩০), খোর্দ্দ আলচারা গ্রামে সরোয়ার শেখের ছেলে তসদিকুর রহমান (২৭), মিরপুর উপজেলার খাল মাগুরা গ্রামের আব্দুর রহমানের ছেলে সোহেল রানাকে (২১)।
পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে ধলসা মাদরাসার নবম শ্রেণী এক ছাত্রীকে তিন বখাটে উত্ত্যক্ত উত্ত্যক্ত করার সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাদ জাহানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে হাজির হয়। পরে ছাত্রী উত্ত্যক্তকারী তিন বখাটে যুবককে আটক করে।
আটককৃতরা ভ্রাম্যমাণ আদালতের নিকট তাদের দোষ স্বীকার করলে বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাদ জাহান ১৮৬০ সালের দণ্ডবিধি আইনের ৫০৯ ধারায় তাদের প্রত্যেকে এক বছর করে বিনাশ্রম করাদণ্ড প্রদান করেন।
এ সময়ে মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী জালাল উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।
এআর





