গাইবান্ধা সদর উপজেলা থেকে ২০ লিটার চোলাই মদসহ সুফল চন্দ্র (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৩ জুলাই) সন্ধ্যার দিকে উপজেলার গিদারী ইউনিয়নের কাউন্সিল বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সুফল ওই ইউনিয়নের গিদারী গ্রামের নিখিল চন্দ্রের ছেলে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, দীর্ঘদিন ধরে কাউন্সিল বাজার এলাকায় বিভিন্ন ধরনের মাদক বিক্রি করে আসছিলেন সুফল। সন্ধ্যায় চোলাই মদ বিক্রিকালে স্থানীয় এলাকাবাসী তাকে হাতে-নাতে ধরে পুলিশে খবর দেন।
খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে সুফলকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
বৃহস্পতিবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে বলেও জানান ওসি।
ওএফ





