বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে কমিশনের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।
পিএসসির প্রকাশিত ফল অনুযায়ী, উত্তীর্ণ প্রার্থীদের তালিকা কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। পূর্বঘোষিত ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ১০ আগস্ট থেকে উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে।
৫০তম বিসিএসের মাধ্যমে ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে মোট ২ হাজার ১৫০ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ক্যাডার পদ রয়েছে ১ হাজার ৭৫৫টি।
ক্যাডার পদগুলোর মধ্যে স্বাস্থ্য ক্যাডারে সবচেয়ে বেশি ৬৫০ জন নিয়োগ দেওয়া হবে। এ ছাড়া প্রশাসন ক্যাডারে ২০০টি এবং পুলিশ ক্যাডারে ১১৭টি পদে নিয়োগের সুযোগ রয়েছে।
এদিকে চাকরিপ্রত্যাশীদের একটি অংশের দাবি, শুধু দ্রুত লিখিত পরীক্ষার ফল প্রকাশ করলেই হবে না, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন প্রয়োজনীয় যাচাই-বাছাই কার্যক্রমও একই সঙ্গে দ্রুত সম্পন্ন করতে হবে। তাদের মতে, এ প্রক্রিয়া সমান্তরালভাবে এগোলে নিয়োগ কার্যক্রম আরও দ্রুত শেষ করা সম্ভব হবে এবং সময়মতো নিয়োগ দেওয়ার লক্ষ্য বাস্তবায়ন হবে।
এস