নানা আয়োজনে ঝালকাঠিতে বুধবার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৩৮তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। উদীচী শিল্পী গোষ্ঠী, রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ, পন্ডিত হিরন নট্ট সঙ্গীত শিক্ষালয়, কিশোর থিয়েটার ও জীবনানন্দ দাশ সাহিত্য সংসদ যৌথ উদ্যোগে এ উপলক্ষে কবির প্রতি শ্রদ্ধা নিবেদন, কবিতা আবৃত্তি, আলোচনা সভা, সঙ্গীত ও নৃত্যানুষ্ঠানের আয়োজন করে।

উদীচীর জেলা সভাপতি পতিত পাবন নট্ট এতে সভাপতিত্ব করেন। সূর্যালোক নিউজ সম্পাদক হেমায়েত উদ্দিন হিমু, জেলা আওয়ামী শিল্পী গোষ্ঠীর আহ্বায়ক হাফিজুর রহমান সালাম, উদীচীর সাধারণ সম্পাদক গোলাম সাঈদ খান প্রমুখ মানবতার কবি নজরুলের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

উদীচী কার্যালয়ে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে  গোলাম সাঈদ খান, পুষ্পক বিশ্বাস, সৈয়দা মাহফুজা মিষ্টি, অন্তরা পাল, মন্দিরা পাল ও মুনিরা জামান মেমী বিদ্রোহী কবির কবিতা আবৃত্তি করেন। নজরুল সঙ্গীত পরিবেশন করেন ইতি দাস, ঝিলিক দাস, দীপ্ত ধর, পূজাদেব, চৈতী বড়াল, মনবন্দ্যোপাধ্যায়, অর্নব বড়াল, রইমা ও আলী ইমাম। এছাড়া শুভ পাল নৃত্য পরিবেশন করে।

ঢাকা, ২৭ আগস্ট, টাইমনিউজবিডি.কম,এসএইচ