জামালপুরের ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিদ্যুৎ বিভাগের ৩ কর্মচারী নিহত হয়েছেন। এ ঘটনায় ৫ জন আহত হয়েছেন।    

আজ (বৃহস্পতিবার)বিকেল৩টার দিকে ইসলামপুর উপজেলা শহরের দরিয়াবাদ গ্রামে এ ঘটনা ঘটে।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুজ্জামান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। 

নিহতরা হলেন- গাইবান্ধার সাঘাটা থানার হলোদিয়া গ্রামের তাহের আলী (৩০), উবাইদুর রহমান (৩৪) ও জামালপুরের হাসান আলী (২৮)।  

আহতরা হলেন- গাইবান্দা জেলার সাঘাটা থানার হলদিয়া ইউনিয়নের হেলাল (২৮), জুয়েল (২৫), শফিকুল (৩০),ও কচুয়া ইউনিয়নের রুবেল (২৮) এবং ময়মনসিংহের গফরগাও উপজেলা মিঠুন (২৮)।

হেলাল, জুয়েল, মিঠুন, শফিকুল ও মিঠুন গুরুতর আহত হন। তাদের ইসলামপুর উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, ইসলামপুর পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের আওতায় ওই গ্রামে পল্লী বিদ্যুতের নতুন সংযোগ দিতে গিয়ে খুঁটির তাঁর ছিড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে বিদ্যুৎ বিভাগের তিন কর্মচারী মারা যান।  

ইসলামপুর উপজেলার পল্লী বিদ্যুৎ সমিতির উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) ভজন কুমার বর্মণ বলেন, বিদ্যুতের নতুন লাইনের সম্প্রসারণের কাজ করার সময় ওই দুর্ঘটনা ঘটে।

এমবি