নেত্রকোনায় সন্ত্রাসীদের গুলিতে আহত অঞ্জন দাস ভূট্টো (৪২) মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোরে তার মৃত্যু হয়।
ভূট্টো পৌর শহরের কো-অপারেটিভ ব্যাংক এলাকার মৃত গঙ্গা চরনের ছেলে। নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাছুদুল আলম নিহতের পরিবারের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে বৃহস্পতিবার (২ জুলাই) দিনগত রাত সাড়ে ১১টায় শহরের আনন্দবাজার এলাকায় বাবলুর মোটর গ্যারেজে দুষ্কৃতকারীদের গুলিতে আহত হয় ভূট্টো।
পরে গুলিবিদ্ধ ভূট্টোকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেয়া হয় এবং সেখানেই তার মৃত্যু হয়। এ ব্যাপারে থানায় এখনো কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি বলে জানান ওসি।
এআর





