সিলেটে এক শ্রমিকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৮ ডিসেম্বর) রাত ৮টার দিকে জেলার বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের টিকরপাড়া ও নন্দিরফল গ্রামের মধ্যবর্তী স্থান থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত নজরুল ইসলাম (৪২) লাউতা ইউনিয়নের নন্দিরফল গ্রামের খলিল মিয়ার ছেলে।
সিলেটের বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনী শংকর জানান, দুর্বৃত্তরা নজরুল ইসলামকে গলাকেটে হত্যা করেছে। নিহতের লাশ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে।
হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতারে জন্য পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান ওসি শংকর।
এমবি





