ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুর এলাকার একটি বাড়ি থেকে একটি নাইন এমএম পিস্তল, দুই রাউন্ড গুলি ও গান পাউডারসহ শাহিদা বেগম নামের এক নারীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
শুক্রবার সকালে এ ব্যাপারে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি মামলা হয়েছে।
ফরিদপুর গোয়েন্দা পুলিশের ওসি সুনীল কর্মকার জানান, গোপনসূত্রে খবর পেয়ে ওই এলাকার কামাল হোসেনের বাড়ির শোকেস থেকে কাগজের প্যাকেটে রাখা পিস্তল, গুলি ও গান পাউডারসহ চারটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। এ সময় কামাল পালিয়ে যেতে সমর্থ হয়। তবে ওই ঘর থেকে শাহিদা বেগম নামের এক নারীকে আটক করা হয়। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে।
জেআই





