পাথরঘাটা পৌরসভার লাইসেন্স পরিদর্শকের কার্যালয়ে অগ্নিকাণ্ডে প্রয়োজনীয় সব কাগজপত্র পুড়ে গেছে। রোববার রাত সাড়ে ৩টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। আগুনের কারণ নিশ্চিত হওয়া যায় নি।

কার্যালয় সংশ্লিষ্টরা জানায়, লাইসেন্স পরিদর্শক বিপ্লব কুমার রায়ের কক্ষ থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। এতে পৌরসভার শুরু (১৯৯১ সাল) থেকে এ পর্যন্ত সব ধরনের লাইসেন্সের কাগজপত্র সম্পূর্ণ পুড়ে যায়। এছাড়া টেবিল, চেয়ার ও স্টিলের আলমারি পুড়ে যায়।

তাৎক্ষণিক পাথরঘাটা ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

লাইসেন্স পরিদর্শক বিপ্লব কুমার রায় বলেন, ধারণা করা হচ্ছে অফিস কক্ষে কেউ পেট্রোলবোমা নিক্ষেপ করে থাকতে পারে।

জেএ