ফেনী সদর উপজেলার ফাজিলপুর আলিনগরে কাভার্ডভ্যান চাপায় অমূল্য কুমার শর্মা নামে এক পল্লী চিকিৎসক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
অমূল্য কুমার শর্মা ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের শিবপুর গ্রামের বাসিন্দা। তিনি ছাগলনাইয়ার পুরাতন করৈয়া বাজারে একটি দোকানে বসে জনগণকে চিকিৎসা সেবা দিতেন।
স্থানীয়রা জানায়, সকালে দোকানে যাওয়ার পথে রাস্তা পার হওয়ার সময় ফেনীগামী একটি কাভার্ডভ্যান তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে এলাকাবাসী তার মরদেহ উদ্ধার করে।
ফেনী বোগদাদিয়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সাফিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
এআই





