চট্টগ্রামের বিভিন্ন থানায় অভিযান চালিয়ে জামায়াত-বিএনপির আট নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতভর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকদের মধ্যে জামায়াতের ২ জন, শিবির কর্মী ৪ জন ও বিএনপির ২ কর্মী রয়েছে।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মুহাম্মদ নাঈমুল হাসান জানান, বৃহস্পতিবার রাতভর সীতাকুণ্ড, সাতকানিয়া ও লোহাগাড়া থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আট জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন সময় সংগঠিত নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।

বিএনপি-জামায়াতের নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা অবরোধের মধ্যে সহিংসতা এড়াতে চট্টগ্রাম জুড়ে পুলিশের এ অভিযান চলছে।

কেএইচ