২০ দলের অনির্দিষ্টকালের অবরোধের পাশাপাশি টানা ৭২ ঘন্টার হরতালের সমর্থনে রাজধানীর নাবিষ্কোতে মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরী উত্তরের নেতাকর্মীরা।
মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় নাবিষ্কো বাসস্ট্যান্ডের পাশে এই মিছিল করে তেজগাঁও শিল্পাঞ্চল থানার শিবির নেতাকর্মীরা। মিছিল শেষে শিবিরকর্মীরা পিকেটিং এর চেষ্টাও চালায়।
তেজগাঁও শিল্পাঞ্চল থানা শিবির সভাপতি ও তেজগাঁও থানা সভাপতির নেতৃত্বে মিছিলে অন্যান্যের মধ্যে টেকনিক্যাল থানা সভাপতি, তেজগাঁও স্কুল সভাপতিসহ স্থানীয় শিবির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ইআর





