রাজধানীর খিলগাঁওয়ের গোরান বাজার এলাকায় অভিযান চালিয়ে ত্রিশ লাখ টাকার ভিওআইপি সরঞ্জামাদিসহ তিনজনকে আটক করছেে র্যাপিড অ্যাকশন ব্যটালিয়ন। আটককৃতরা হলেন, চাঁদপুরের সুমন পাটোয়ারী (৩৩), কুমিল্লার নূরুল আমিন শাহিন (৩৬) এবং ফেনীর আব্দুল আউয়াল জীবন (২২)।
মঙ্গলবার সন্ধ্যার দিকে তাদের আটক করে র্যাব-৪ এর একটি দল। র্যাব সদর দপ্তরের গণমাধ্যম শাখার সহকারী পরচিালক মাকসুদুল আলম টাইমনিউজবিডিকে এ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, বিটিআরসি এর সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৪ এর একটি দল গোরান বাজার এলাকায় অভিযান চালিয়ে প্রথমে সুমনকে আটক করে। এসময় তার কাছ থকেে একটি ভিওআইপি মেশিন এবং একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল উদ্ধার করে। পরবর্তীতে সুমনের দেওয়া তথ্যের ভিত্তিতে উত্তরা ৪ নম্বর সেক্টরে অভিযান চালিয়ে আরো একটি ভিওআইপি মেশিনসহ নূরুল আমিন ও আব্দুল আউয়ালকে আটক করা হয়।
পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী ৪ নম্বর সেক্টরের ৪ নম্বর রোডের ২৭ নম্বর বাসায় অভিযান চালিয়ে আরো ৩ টি ভিওআইপি মেশিনসহ ভিওআইপি কাজে ব্যবহৃত ৫টি ভিওআইপি সীম বক্স, ১৪টি সিপিইউ, ১৫টি মনিটর, ৩টি সুইচ, ৩টি রাউটার, ২২টি ওয়াকিটকি সেট, ১৯৯টি বিভিন্ন মডেলের মোবাইল ফোন, ৪০টি মোবাইল মাদার র্বোড, ১৫টি কী র্বোড, ২৫টি মাউস, ৬৯০টি সীম কভার, ৮৪টি ভিওআইপি এ্যান্টিনা, ১টি মোটর সাইকেল, ৩টি মিডিয়া কনর্ভাটার, ১টি ওয়্যারলেস রিপিটার ক্যাচিং উদ্ধার করে র্যাব।
উদ্ধারকৃত ভিওআইপি সরঞ্জামাদির আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা। আটককৃতদরে বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলওে জানান তিনি।
এমআর/ইআর





