মাদক ব্যবসায় বাধা দেওয়াকে কেন্দ্র করে ফরিদপুর পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর মাহফুজুর রহমান মামুনকে কুপিয়েছে সন্ত্রাসীরা।
শুক্রবার রাত ৯টার দিকে শহরের বৃন্দাবনের মোড়ে এ ঘটনা ঘটে। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
আহত মামুন জানান, লালের মোড় থেকে টেপাখোলা যাওয়ার পথে বৃন্দাবনের মোড় এলাকায় আকতার ও তার লোকজন তার মোটরসাইকেলের গতিরোধ করে ধারালো অস্ত্র নিয়ে হামলা করে।
তিনি আরো জানান, সকালে ওই এলাকা থেকে হাতকাটা আকতারের সহযোগী সজীব নামে এক মাদক ব্যবসায়ীকে ৪৬ বোতল ফেনসিডিলসহ ডিবি পুলিশে ধরিয়ে দেন তিনি। এ ঘটনার প্রেক্ষিতেই আকতার তার উপর হামলা করে।
ডিবি পুলিশের ওসি সুনীল কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই মাদক ব্যাবসায়ীকে ধরিয়ে দেওয়ার কারণেই এ ঘটাো ঘটে থাকতে পারে।
ইআর





