পর্যটন নগরী কুয়াকাটায় সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী আইন শৃংঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ জুলাই) বেলা ১১টায় কুয়াকাটা বীচ হ্যাভেন আবাসিক হোটেল অডিটিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
কুয়াকাটা পৌরসভার উদ্যোগে মেয়র আঃ বারেক মোল্লা সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী জেলা প্রশাসক এ কে এম শামিমুল হক ছিদ্দিকী। বিশেষ অতিথির বক্তব্য দেন কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার(ভূমি) দীপক কুমার রায়,প্যানেল মেয়র পান্না মিয়া,কুয়াকাটা পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মনির আহম্মেদ ভুইয়া,কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি নাসির উদ্দিন বিপ্লব,হোটেল মোটেল ওর্নাস এ্যাসোসিয়েশন সাধারন সম্পাদক এম মোতালেব শরীফ,ট্যুরিস্ট পুলিশ এস আই হাসান আহম্মেদ,নৌ পুলিশ এস আই রেজাউল করিম,মহিপুর থানার এস আই মনির,কুয়াকাটা বঙ্গবন্ধু মাধ্যমিক প্রধান শিক্ষক খলিলুর রহমানসহ প্রমুখ।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুয়াকাটা উপকূলীয় অঞ্চলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ মসজিদের ইমাম, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দসহ এলাকার শতশত ব্যক্তিবর্গ।
এ সময় বক্তারা বলেন সম্প্রতি কালে আমাদের দেশে যে সন্ত্রাস বা জঙ্গি হামলার ঘটনা ঘটতে চলছে তা আমরা সবাই মিলে প্রতিহত করব। বিশেষ করে কুয়াকাটায় বিদেশি পর্যটকদের নিরাপত্তা নিশ্চত করতে সবার মিলে কাজ করতে হবে।
এমআইএস





