লালবাগে অবস্থিত হজরত শাহ সূফী আতিফ চিশতি নিজামী গাজীপুরী মো. বাবুল আজমের দরবার শরীফে কোনো রোগী নাম লেখিয়ে আসলেই তার দূরারোগ্য থেকে মুক্তি মেলে। তবে কেনো উনার ওপর সন্ত্রাসী হামলা হয়েছে এমন প্রশ্ন দরবারের শত শত খাদেমদের।
বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এমন ক্ষোভ প্রকাশ করেন ভক্তরা।
তাদের দাবি, গত কয়েক বছরে খানকায়ে চিশতীয়া নিজামীয় আজমিয়া দরবার শরীফে আসা ক্যান্সার, ব্লাড ক্যান্সার, কিডনি, লিভারসহ ১১৫ টি কঠিন দূরারোগ্য রোগ থেকে সম্পূর্ণ বিনা পয়সায় কোনো রকম ওষুধ ছাড়াই সুস্থ হয়েছেন অন্তত লক্ষাধিক রোগী। এ ছাড়া কোনো রকম তাবিজ-কবজ, তেলপড়া, পানিপড়া, কায়তন পড়া ছাড়া শুধু আল্লাহর রহমত ও তার উছিলায় নেক নজর দেওয়ার কারণে সুস্থ হয়েছেন তারা। সন্তান না হওয়া নারীদের ৩০ বছর পরেও সন্তান হয়েছে এই হুজুরের উছিলায়।
তারা জানান, রোগীরা প্রথমে উনার কাছে গিয়ে নাম লেখায় এবং প্রতি সপ্তাহে রোগের অবস্থা সম্পর্কে উনাকে জানিয়ে আসে। পর্যায়ক্রমে তারা সুস্থ হতে থাকে। এমন একজন ব্যক্তির ওপর কি কারণে সন্ত্রাসী হামলা হয়েছে প্রশ্ন করেন ভক্তরা। এই ধরনের সন্ত্রাসী হামলার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন দরবারের খাদেম রানা আহমেদ রাসেল, খবির আহমেদ, জাকির হোসেন, ইকবাল, বিল্লাল হোসেন, পান্নাসহ আরো অনেকে।
ইআর





