রাজধানীর হাজারীবাগ এলাকায় গলায় ফাঁস দিয়ে মেহেদী হাসান (২৫) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।
শুক্রবার (১৫ এপ্রিল) সকালে হাজারীবাগে টালি অফিস এলাকার ভাড়া বাসায় গলায় ফাঁস নেন তিনি।
মেহেদী হাসান গোপলগঞ্জ কোটালীপাড়া সনাকিয়া এলাকার আবদুল রাজ্জাকের ছেলে ও বর্তমানে হাজারীবাগে টালি অফিস এলাকার সুবাহান মিয়ার বাড়ির ভাড়াটিয়া।
মৃতের ভাই লিটন জানান, কয়েকদিন ধরে তার মাথায় সমস্যা দেখা দেয়। সকালে বাসার বারান্দার রডের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস নেন। এ সময় আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্প ইনর্চাজ মোজাম্মেল হক জানান, ময়নাতদন্তের জন্য মৃতদেহটি ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
এম আর





