চট্টগ্রাম নগরের হালিশহরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক গৃহবধূ মারা গেছেন। মৃতের নাম নীলুফা বেগম (৩৫)। সোমবার সকাল ৮টার দিকে এই ঘটনা ঘটে। নীলুফা হালিশহর থানার গলিচিপাপাড়া এলাকায় থাকতেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) পংকজ বড়ুয়া জানান, নিজের বাসায় বিদ্যুৎস্পৃষ্ট হন নীলুফা বেগম। সকাল পৌনে নয়টার দিকে পরিবারের লোকজন চট্টগ্রাম মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
জেইউ





