পিরোজপুরের হুলারহাট থেকে ঢাকা আসার পথে ফুটো হয়ে গেছে আঁচল-৪ নামের একটি যাত্রীবাহী লঞ্চ। অল্পের জন্য বেঁচে গেল হাজারের অধিক যাত্রী।

জানা গেছে, রোববার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটের দিকে লঞ্চটি বরিশালের বাকেরগঞ্জের কাছে সন্ধ্যার নদীর মাঝে ফুটো হয়ে যায়। এসময় তাড়াহুড়ো করে মাঝ নদীতেই যাত্রীদের নামিয়ে দেওয়া হয়।

একজন যাত্রী জানান, হুলারহাট থেকে রোববার বিকেলে তিন তলা বিশিষ্ট আঁচল-৪ লঞ্চটি হাজারের অধিক যাত্রী নিয়ে ঢাকার পথে যাত্রা করে। কিন্তু বাকেরগঞ্জের সন্ধ্যা নদীতে গিয়ে এটি ফুটো হয়ে যায়। এরপর লঞ্চের যাত্রীদের দ্রুত নামিয়ে দেওয়া হয়।

ঢাকা, ৩ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ