দশম জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হয়েছে।নির্ধারিত সময়ের ১০ মিনিট পরে সোমবার বিকেল ৫টা ১০ মিনিটে অধিবেশন শুরু হয়।স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এতে সভাপতিত্ব করছেন। শুরুতেই সদ্য প্রয়াত ২১ জনের নামে শোক প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে ১৭ জন সাবেক সংসদ সদস্য ও বাকি চারজন বিশিষ্ট ব্যক্তিত্ব।

শোক প্রস্তাবে আনা ১৭ সাবেক সংসদ সদস্য হলেন সরদার ফজলুল করিম, কাজী আব্দুর রশীদ, ডা. মোশারফ হোসেন, তাহেদরুল ইসলাম খান, এলকে সিদ্দিকী, মাহবুবুল আলম তারা, রেজাউল বারী ডিনা, মুহাম্মদ মোশাররফ হোসেন, আব্দুর রউফ চৌধুরী, সুলতান উল কবির চৌধুরী, মো. মতিউর রহমান, সালেহা মোশাররফ, বেবী মওদুদ, মাহবুবুল আলম, আমানুল্লাহ চৌধুরী, আনসার আহমেদ ও রুহুল আমীন।

অন্য চারজন হলেন সাংবাদিক ও ভাষা সৈনিক নুরুল ইসলাম খান, কবি আবুল হোসেন, বাউল আব্দুল করিম ও ফটো সাংবাদিক জহিরুল হক।

এছাড়াও মুন্সিগঞ্জের মাওয়ায় ডুবে যাওয়া লঞ্চ পিনাক-৬ এ নিহতদেরও স্মরণ করা হয় বৈঠকের শুরুতে। তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা ছাড়াও মুনাজাত করা হয়।

ঢাকা,১সেপ্টেম্বর,টাইমনিউজবিডি.কম,কেইউ