কুড়িগ্রাম ও রংপুর সড়কের কাঁঠালবাড়িতে সাতক্ষীরা থেকে কুড়িগ্রামগামী বিআরটিসি বাসের চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সদর উপজেলার টগরাইহাট গ্রামের রাজ মোহনের ছেলে শান্ত (২২) ও তার বন্ধু দিনাজপুরের পাবর্তীপুর জেলার রবি দাসের ছেলে পরেশ (২০)।
পুলিশ জানায়, কাঁঠালবাড়ি স্বর্ণমহল সিনেমাহলের পাশে সড়কে সাইড নিতে গিয়ে মোটরসাইকেলটি বাসের নিচে পড়ে। এতে মোটরসাইকেলের ২ আরোহী ঘটনাস্থলেই নিহত হন।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বাতেন মিয়া জানান, যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
ঢাকা, ১৮ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ





