মোহাম্মদপুরে এক সচিবের বাসায় ডাকাতি হয়েছে। শুক্রবার রাত ১২টার দিকে জ্বালানি মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ হালিমের তাজমহল রোডের বি ব্লকের ২৩/৯ নম্বর বাসায় এ ডাকাতির ঘটনা ঘটে।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সচিব মোহাম্মদ হালিম শনিবার দুপুর ১২টায় ফোন করে বিষয়টি জানান। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।
সচিবের বরাত দিয়ে ওসি বলেন, রাতে ৩ থেকে ৪ জনের একটি ডাকাত দল মূল গেটের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। তারা অস্ত্রের মুখে তার স্ত্রীকে জিম্মি করে ১৭ লাখ টাকা ও ১০ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। এসময় বাসায় তার স্ত্রী ছাড়া আর কেউ ছিলেন না।
ওসি বলেন, এ ঘটনায় এখনও পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। ডাকাতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
[b]ঢাকা, ৮ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]