রাজধানীর মোহাম্মদপুর হাউজিং এলাকার একটি বাসায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।
সন্ধ্যা পৌনে ৭টার দিকে মোহাম্মদপুরের সাত মসজিদ সংলগ্ন হাউজিংয়ের ১২ নাম্বার বাসার ৪র্থ তলার একটি ফ্লাটে ঢুকে ৩ ডাকাত অস্ত্রের মুখে নগদ ১২ লাখ ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে।
বিয়ষটি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) আজিজুর রহমান।
তিনি টাইমনিউজবিডিকে বলেন, সন্ধ্যা পৌনে ৭টার দিকে ৩ দুর্বৃত্ত মোহাম্মদ হাউজিংয়ের ১২ নাম্বার বাসার ৪র্থ তলার একটি ফ্লাটের দরজায় কলিং বেল চাপে।
বাসার মালিক আক্তার হোসেনের স্ত্রী দরজা খুলে দিলে অস্ত্রের মুখে তাকে জিম্মি করে। পরে আসার আরো ৩/৪ জনকে জিম্মি করে বাসায় থাকা নগদ ১২ লক্ষ টাকা ও কয়েক ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে চলে যায়।
পরে বিষয়টি মোহাম্মদপুর থানায় জানানো হলে এসআই কামাল হোসেনের নের্তৃত্বে একটি টিম পাঠানো হয়। ইতোমধ্যে ডাকাত দলকে ধরতে ও ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করা হয়েছে বলে জানান তিনি।
এব্যাপারে যোগাযোগ করা হলে এসআই কামাল হোসেন টাইমনিউজবিডিকে বলেন, বাসার মালিক আক্তার হোসেন ইটের ব্যবসায়ী। তার নিজস্ব ইট ভাটা রয়েছে। আগে থেকে ফলো করে বাসায় ঢুকে নগদ টাকা নিয়ে পালিয়েছে ডাকাত দল বলে সন্দেহের কথা জানিয়েছেন আক্তার হোসেন।
তবে ডাকাতির ঘটনায় এখনো তারা থানায় কোনো মামলা বা অভিযোগ দাখিল করেন তিনি। অভিযোগ করা হলে বিষয়টি গুরুত্বসহ খতিয়ে দেখা হবে।
জেইউ





