দক্ষিনের জেলা সাতক্ষীরার কলারোয়ার মাটির তৈরি টালির দখলে ইতালির বাজার।আর এই টালি রপ্তানী করে বার্ষিক ৭০ কোটির ও বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করেছে।

জানা যায়,মাটির তৈরি টালির এই যাত্রা শুরু হয় ২০০০ সাল থেকে। বর্তমানে কদর বেড়েছে দেশে-বিদেশে । এতে যেমন বেড়েছে ব্যবসার পরিসর তেমনি তৈরি হয়েছে কর্মসংস্থান । স্থানীয়রা দিন দিন আরো আগ্রহী হয়ে উঠছেন এই কর্মপ্রচেষ্টায় ।

উদ্যোক্তারা জানান, ২০০০ সালে ইতালির ব্যবসায়ী রাফেলির হাত ধরে সাতক্ষীরার টালি পোঁছে যায় ইটালিতে।এর পর থেকেই শুরু হয়।

টালি কারখানার শ্রমিকরা জানায়, যে যেমন কাজ করে, সে তেমন টাকাই পায়। এক হাজার টালিতে ২০০ থেকে ৩০০ টাকা পাওয়া যায়।

খোঁজ নিয়ে জানা যায়, কলারোয়ায় প্রায় অর্ধশত টালি কারখানা রয়েছে। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এসব কারখানায় ১০ হাজারের বেশি শ্রমিক কাজ করে।

কলারোয়া টালি মালিক সমিতির সভাপতি গোষ্ঠ পাল বলেন, ‘বছরে সাড়ে ৩০০ কনটেইনার টালি বিদেশে যা থেকে অর্জিত হয় ৭০ কোটি টাকার বেশি বৈদেশিক মুদ্রা।’

সাতক্ষীরায় বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প করপোরেশনের (বিসিক) উপব্যবস্থাপক ফারুকী নাজনীন টালি রপ্তানীকে ‘সৌভাগ্য’ বলে বর্ননা করেছেন।তিনি আরো জানান প্রায় এক দশক ধরে ইউরোপিয়ান বেল্ট ইতালির বাজার দখল করে রেখেছে সুন্দরবন ঘেরা এই জেলার মাটির তৈরি দৃষ্টি নন্দন ও বিশ্বমানের সাতক্ষীরার টালি।

নাজিব