লালমনিরহাটের হাতীবান্ধায় বিদ্যু‍ৎস্পৃষ্ট হয়ে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত কৃষকের নাম  জফির হোসেন (৬০)  বলে জানা যায়।

বুধবার দুপুরে ওই গ্রামে ধানক্ষেতে কাজ করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

মৃত কৃষক জরিফ হোসেন উপজেলার বড়খাতা ইউনিয়নের পুর্ব সাড়ডুবী গ্রামের মৃত আফসার হোসেনের ছেলে।

বড়খাতা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সোহেল জানান, কৃষক জফির হোসেন বাড়ির পাশে আমন ক্ষেত পরিচর্যা করতে গিয়ে অসাবধানতাবশত সেচ পাম্পের বৈদ্যুতিক তারে আটকে যায়।

পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাতীবান্ধা হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ঢাকা, ৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ