মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজ্জামেল হক বলেছেন, বর্তমানে মুক্তিযোদ্ধাদের বেতন ভাতা ৫ হাজার টাকা থেকে ১০ হাজার টাকা দেয়া হবে।
আজ শনিবার ঢাকা উত্তরায় দক্ষিণখানে আনোয়ারা মডেল স্কুল এ্যান্ড কলেজে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের ভিন্ন ভিন্নভাবে পরিচয়পত্র দেয়া হবে। তাদের এমন কার্ড দেয়া হবে যা কেউ নকল করতে হবেন।
তিনি আরো বলেন, হাসপাতালে মুক্তিযোদ্ধাদের ফ্রি চিকিৎসার ব্যবস্থা করা হবে।
মুক্তিযুদ্ধ বিষয়ে যে কোন চাকুরীর পরীক্ষায় বিশেষ করে বিসিএসে ১০০ নম্বর এবং অন্যান্য পরীক্ষায় কমপক্ষে ২০ নম্বর নির্ধারণ করতে হবে বলে জানান তিনি।
ইআর/এসএইচ





