সাম্প্রতিক বন্যায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় কুড়িগ্রামের চিলমারি চরাঞ্চলের হাজার হাজার মানুষ। আর বন্যার পানি নেমে যাওয়ার পর শুরু হয় নানা রোগ।
বরাবরের মতো এবারও বসে থাকেনি সেচ্ছাসেবী সংগঠন হার্ট টু হার্ট ফর হিউম্যানিটি বাংলাদেশ (Heart to Heart for Humanity Bangladesh)।
সংগঠনটি মানবতার টানে বিভিন্ন ওষুধ নিয়ে ঢাকা থেকে ছুটে যায় কুড়িগ্রামের চিলমারিতে বন্যাদুর্গত মানুষের পাশে।

ভয়াবহ বন্যাউত্তর সর্দি-কাশি, জ্বরসহ বিভিন্ন পানিবাহিত রোগ ছড়িয়ে পড়ায় অনেকটা অসহায় হয়ে পড়েন এ অঞ্চলের মানুষগুলো। স্থানীয় একটি বিদ্যালয়ে আয়োজন করা এই ফ্রি মেডিকেল ক্যাম্পের। হার্ট টু হার্ট ফর হিউম্যানিটি'র সদস্যরা এখানকার প্রায় ৮ শতাধিক রোগীকে চিকিৎসা সেবা দেন।

পাশাপাশি হার্ট টু হার্ট ফর হিউম্যানিটি বাংলাদেশে'র একটি টিম নৌকায় নদী পেরিয়ে উপজেলার প্রত্যন্ত চরাঞ্চলে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের সাথে কথা বলেন। আর ফ্রি মেডিকেল ক্যাম্পিংয়ের মাধ্যমে তাদের মাঝে বিতরণ করেন ঔষুধ সামগ্রী।

এমএনজে





