সাভারের একটি পোশাক কারখানায় ট্যাঙ্কের পানি পান করে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়েছে পড়েছেন। এ ঘটনার পর ওই কারখানাটি একদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

রোববার সকাল ৮টার দিকে আশুলিয়ার বাইশ মাইল এলাকায় গ্লোবাল অ্যাডল নামে কারখানায় এ ঘটনা ঘটে।

শ্রমিকরা জানান, তারা কাজে যোগ দেয়ার পর কারখানাটির ট্যাঙ্কের পানি পান করে একে একে অসুস্থ হয়ে পড়েন।

অসুস্থ শ্রমিকদের উদ্ধার করে স্থানীয় গণস্বাস্থ্য মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শিল্প পুলিশের পরিচালক মোস্তাফিজুর রহমান জানান, এ ঘটনায় কারখানাটি একদিনের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে।

অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কারখানাটির সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে তিনি জানান।

এআর