গোপালগঞ্জের মুকসুদপুরে ট্রাকচাপায় ব্যাটারিচালিত অটোভ্যানযাত্রী এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।

মঙ্গলবার দুপুরে আড়াইটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে দাসেরহাটে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শুভ বিশ্বাস (১৩) শালিনাবকসা হাইস্কুলের ৮ম শ্রেণীর ছাত্র ছিল। আহত অটোভ্যানচালক জাহাঙ্গীর (৩০) ও ভ্যানযাত্রী সোহান (১৪)। তাদের মুকসুদপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মুকসুদপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) আজিজুর রহমান জানান, দুপুরে একটি পাটবাহী ট্রাক (ঢাকা মেট্রো ট ১৪-৬৪৯৮) ভাঙ্গা বাজার থেকে খুলনা যাচ্ছিল। পথে মুকসুদপুর উপজেলার দাসেরহাটে ব্যাটারিচালিত অটোভ্যানকে পেছন থেকে চাপা দিলে ঘটনাস্থলেই শুভ মারা যায়। আহত হন দুজন।
দুর্ঘটনার পর ট্রাকটি আটক করা হয়েছে তবে চালক পালিয়ে গেছে বলে জানান ওসি।

কেএইচ