কুমিল্লার চান্দিনায় বাস উল্টে একজন নিহত ও আটজন আহত হয়েছেন।

মঙ্গলবার সকাল ৮টার দিকে কুমিল্লার চান্দিনা উপজেলার খাদঘর এলাকায় এ ঘটনা ঘটে।

কুমিল্লার ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই আবদুল্লাহ জানান, ঢাকা থেকে কুমিল্লাগামী এশিয়া পরিবহনের একটি বাস চান্দিনা উপজেলার খাদঘর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে একজন নিহত ও আটজন আহত হয়েছেন। নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। লাশ কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহতদের চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এফএফ