সাতক্ষীরার তালা উপজেলায় নছিমন ও ট্রলি মুখোমুখি সংঘর্ষে আকিমুদ্দিন গাজী নামে এক নছিমন চালক নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে তালা সরকারি কলেজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আকিমুদ্দিনের বাড়ি উপজেলার মুড়কুলিয়া গ্রামে।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান জানান, সকালে তালা সরকারি কলেজ এলাকায় মাটি বহনকারী একটি ট্রলি ও নছিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নছিমন চালক আকিমুদ্দিন নিহত হন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
এমবি





