সিলেটের হবিগঞ্জ থেকে জঙ্গি অর্থায়নের অভিযোগে মোস্তাক খা (২৬) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
সোমবার রাত ৮টার দিকে তাকে গ্রেফতার করে সিআইডির অর্গানাইজড ক্রাইম টিম।
বিশেষ পুলিশ সুপার মোল্যা নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে জঙ্গি অর্থায়নে কাজ করছিলেন।’
এমএনজে





