(১০ ডিসেম্বর) নড়াইল মুক্ত দিবসে নান কর্মসূচির মাধ্যমে মুক্তি যোদ্ধা দিবস পালন করা হয়েছে। ১৯৭১ সালের এইদিনে নড়াইল হানাদার মুক্ত হয়।

মুক্তিপাগল দামাল ছেলেরা পাকিস্তানি হানাদার বাহিনীকে সম্মুখ যুদ্ধে পরাজিত করে নড়াইলকে মুক্ত করেন। স্বাধীনতা যুদ্ধকালে পিচ কমিটির চেয়ারম্যন কুখ্যাত রাজাকার সোলায়মানের নেতৃত্বে তিন হাজারের অধিক স্বাধীনতাকামী মানুষকে হত্যা করা হয়।

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের জন্মস্থান নড়াইল স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশের মধ্যে দ্বিতীয় অবস্থানে। নড়াইল মুক্তদিবস উপলক্ষে জেলা মুক্তিযোদ্ধা কমান্ড ও জেলা প্রশাসনের আয়োজনে সকালে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে  জাতীয় ও মুক্তিযুদ্ধের পতাকা উত্তোলণ করা হয়।

স্বাধীনতা স্মৃতিস্তম্ভ, জজকোর্ট সংলগ্ন বধ্যভূমি স্মৃতিস্তম্ভ ও রূপগঞ্জ ওয়াপদায় গণকবরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এসময় শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

এসময় জেলা প্রশাসক মোঃ হেলাল মাহমুদ শরীফ, জেলা পরিষদ প্রশাসক সুবাস চন্দ্র বোস, পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার গোলাম কবিরসহ মুক্তিযোদ্ধা, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।এছাড়া র‌্যালি, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি পালিত হয়।

এমএ