সরকার গণতন্ত্রের দোহাই দিয়ে ৫ জানুয়ারি অবৈধ নির্বাচন করে এখন লাইফ সাপোর্টে আছে। জনসমর্থন ছাড়া বেশি লাইফ সাপোর্টে বেঁচে থাকা মুশকিল।
সোমবার রংপুর মহানগরীতে ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর শোভযাত্রা শেষে আয়োজিত সমাবেশে জেলা ও মহানগর বিএনপির নেতারা এসব কথা বলেন।
সরকারকে হুঁশিয়ার করে নেতারা বলেন, এখনও সময় আছে জনবিস্ফোরণ হওয়ার আগেই সংবিধানে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করে জনগণের ভোটে নির্বাচিত সরকার ব্যবস্থা চালু করেন। নইলে পালানোর পথ হারাবেন।
এর আগে, দুপুর পৌনে ১টার দিকে গ্রান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয় থেকে জেলা ও মহানগর বিএনপির ব্যানারে একটি শোভাযাত্রা শুরু হয়ে নগরীর প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে শাপলা চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়।
শোভাযাত্রায় ব্যান্ড পার্টি, ঘোড়ার গাড়ি, দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও খালেদা জিয়া এবং তারেক রহমানের ছবি সংবলিত বিভিন্ন ফেস্টুন নিয়ে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।
ঢাকা, ১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই





