ভূমিকম্পে তাড়াহুড়ো করে নামতে গিয়ে ভূঞাপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রায় ৪০ শিক্ষার্থী আহত হয়েছে। আহতদের মধ্যে ১১ জনকে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এরা হলো, ৬ষ্ঠ শ্রেণির মাসুদা, কানিজ ফাতেমা, আঁখি, লিজা খাতুন, শাহিনুর, রুমি, মাসুরা, ফাতেমা ও লিজা, ৭ম শ্রেণির মুনিয়া ও লামিয়া। বাকিদের প্রাথমিক চিকিত্সা দিয়ে ছেড়ে দেয়া হয়। এ ঘটনায় শিক্ষার্থীদের অভিভাবকের মধ্যে আতঙ্ক রিবাজ করছে।

বিদ্যালয়টির সহকারি শিক্ষিকা রেজিয়া জানান, শিক্ষার্থীরা দ্বিতীয় তলা থেকে নিচে নামতে দিক-বিদিক ছুটোছুটি করতে থাকে। দ্বিতীয় তলার ৬টি কক্ষে প্রায় ৪০০জন শিক্ষার্থী ছিল। আর ভবনের সিঁড়ি ছিল একটি। ফলে সিঁড়ি দিয়ে তাড়াহুড়ো করে নামতে গিয়ে একজনের উপর আরেকজন পড়ে গিয়ে আহতের ঘটনা ঘটে। এছাড়া এ ঘটনায় অনেক শিক্ষার্থী জ্ঞান হারিয়ে ফেলে।

আহতদের দেখতে হাসপাতালে যান উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হালিম এডভোকেট, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হেলালুজ্জামান সরকার, ভাইস চেয়ারম্যান সাহিনুল ইসলাম তরফদার বাদল প্রমুখ।

জেআই