সাতক্ষীরার শ্যামনগরে পশ্চিম সুন্দরবনের ৩ মত্স্য জেলেকে মুক্তিপণের দাবিতে অপহরণ করেছে বনদস্যু আলম বাহিনী।

গত শনিবার দিনগত ভোররাতে সুন্দরবনের কাঠেশ্বর এলাকার হাজীর দুনে থেকে তাদের অপহরণ করা হয়। অপহূত জেলেরা হচ্ছে—উপজেলার গাবুরা ইউনিয়নের চাঁদনীমুখা গ্রামের আব্দুল মান্নান (৩৫), গোলাম নবী (৪০) ও আজমীর (২৫)।

অপহূত জেলে  গোলাম নবীর ভাই জানান—শনিবার দিন রাতে আলম বাহিনী মাথা পিছু ২০ হাজার টাকা মুক্তিপণের দাবিতে ৩ জেলেকে অপহরণ করে। এক সপ্তাহের মধ্যে মুক্তিপণের টাকা না দিলে তাদের হত্যা করা হবে। এ বিষয় কবাদক স্টেশন কর্মকর্তা আব্দুল মান্নান ঘটনা সত্যতা স্বীকার করেছেন।

জেআই