রাজধানীর বিজয়নগরে পুলিশকে লক্ষ্য করে পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৯টার দিকে বিজয়নগরের পানির টাংকি এলাকায় উপস্থিত পুলিশকে লক্ষ্য করে পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। তবে কে বা কারা এ ককটেলগুলো বিস্ফোরণ ঘটিয়েছে তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।
ধারণা করা হচ্ছে, আশপাশের উঁচু ভবন থেকে দুর্বৃত্তরা ককটেল দুটির বিস্ফোরণ ঘটিয়েছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত ককটেল বিস্ফোরণের পর আশপাশের এলাকায় তল্লাশির প্রস্তুতি নিচ্ছে পুলিশ।
এএইচ





