রাজধানী মতিঝিলের ওয়াবদা ভবনে সিবিএ’র দুই গ্রুপের সংঘর্ষে ৭জন আহত হয়েছেন। সোমবার দুপুর ২টায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- ইউনুস দেওয়ান, নজরুল ইসলাম বাচ্চু, রমিজউদ্দিন, আসাদুস জামান, আতিকুল ইসলাম, আবদুর রহিম,মফিজুর রহমান।
মতিঝিল থানার সহকারী উপরিদর্শক মিজানুর রহমান জানান, নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসতালে ভর্তি করা হয়েছে।
[b]ঢাকা,১৭ফেব্রুয়ারি,(টাইমনিউজবিডি)//এসএইচ[/b]