নোয়াখালীর সেনবাগে ফারজানা আক্তার (১০) নামে এক গৃহকর্মীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার বিকাল ৩টার দিকে উপজেলার নবীপুর ইউনিয়নের রুহুল আমিনের ঘর থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
নিহত ফারজানা সেনবাগ উপজেলার দিনমুজুর আব্দুল আহাদের মেয়ে।
এলাকাবাসীজানায়, লেখাপড়ার খরচ চালতে না পেরে মেয়েকে আব্দুল আহাদ একই উপজেলার আব্দুল হক মৌলভী বাড়ির রুহুল আমিনের বাড়িতে গৃহকর্মীর কাজ করতে পাঠান।
শুক্রবার বিকালেফারাজানার মৃতদেহ রুহুল আমিনের ঘরের জানালায় ঝুলতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।ফারজানার মৃত্যুর বিষয়টি রসহ্যজনক বলেও অভিযোগ করেন তারা।
সেনবাগ থানার অফিসার ইন চার্জ (ওসি) মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করেজানান, ঘটনাস্থল থেকে নিহতের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কেএইচ





