সিরাজগঞ্জে কাজীপুর উপজেলায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন কমপক্ষে ৭ জন।

আজ শনিবার ভোর ৪টার দিকে সোনামুখী ইউনিয়নের রোহাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জেলা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল হামিদ জানান, বাসটি (সুমন এন্টারপ্রাইজ) যাত্রী নিয়ে রংপুর থেকে ঢাকা যাচ্ছিল। পথে ওই এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গছের সঙ্গে ধাক্কা লেগে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়।

এতে ঘটনাস্থলেই দুই জন নিহত হয়। এসময় আহত হয় কমপক্ষে সাত জন।আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

লাশ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। তবে তাৎক্ষণিক হতাহতদের পরিচয় জানাতে পারেননি ওই কর্মকর্তা।

এমবি