আগামী ১১ই মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে জাসদের কেন্দ্রীয় কমিটির মহাসমাবেশ উপলক্ষে জেলা জাসদের সকল সহযোগী সংগঠনের সমন্বয়ে আজ যৌথসভা অনুষ্ঠিত হয়।
চাঁপাইনবাবগঞ্জ সাধারন পাঠাগারে যৌথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের কেন্দ্রীয় যুগ্ন-সাধারন সম্পাদক জননেতা জনাব রোকনুজ্জামান রোকন, বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা জননেতা জনাব শ্যামল রায়, বক্তব্য রাখেন ।
আরো ছিলেন জেলা জাসদের সাবেক সম্পাদক চাঁপাইনবাবগঞ্জ নাগরিক কমিটির সদস্য সচিব জনাব মনিরুজ্জামান মনির, জেলা জাসদের সাধারন সম্পাদক আব্দুল হামিদ রুনু, উপজেলা জাসদের সাধরন সম্পাদক আজাহারুল ইসলাম পিন্টু, শিবগঞ্জ উপজেলা জাসদের সম্পাদক আরিফুল ইসলাম উইল, জেলা যুবজোটের সভাপতি তরিকুল ইসলাম, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল মজিদ।
সভায় উপস্থিত জেলা নারীজোটের আহ্বায়ক তৌহিদা খাতুন কমলা, শ্রমিকজোট সাধারন সম্পাদক জনাব সাজেমান আলি, কর্নেল তাহের সংসদের সাধারন সম্পাদক আবু হেনা বাবলু সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ সভাপতিত্ব করেন জেলা জাসদের সভাপতি জননেতা জনাব অধ্যাপক আবু বাক্কার।
নাজিব / মাহমুদ





