রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার জঙ্গল ইউনিয়নের নতুন ঘুরঘুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম অমল মণ্ডল (১৯)।

জানাযায়, রাত ১০টার দিকে বিদ্যুতের সংযোগের কাজ করার সময় অমল বিদ্যুৎস্পৃষ্ট হন। পরিবারের লোকজন তাকে বালিয়াকান্দি হাসপাতালে নিয়ে গেলে রাত ১১টার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি ঘুরঘুরিয়া গ্রামের শিরিশ মণ্ডলের ছেলে এবং মাগুরার শ্রীপুর উপজেলার কমলাপুর ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র বলে জানা গেছে।

এমবি